| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ, ফেল করলে নি'ষি'দ্ধ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৪ ২১:৪৩:০১
সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ, ফেল করলে নি'ষি'দ্ধ

প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে খেলে আসছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে তার সুনাম রয়েছে। তবে ক্যারিয়ারের শেষদিকে এসে এবার তার বাঁহাতি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।

গত সেপ্টেম্বরে সাকিব ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে অংশ নেন, যা তার প্রায় ১৩ বছর পরের ফিরে আসা। সারে ক্লাবের হয়ে তিনি সমারসেটের বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন। তবে এই ম্যাচেই তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

কাউন্টি কর্তৃপক্ষ ইতোমধ্যে সাকিবকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে। শিগগিরই তিনি ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে হলে তাকে এই পরীক্ষা পাস করতে হবে।

তবে মনে রাখতে হবে, এই বিষয়টি শুধুমাত্র কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য প্রযোজ্য। আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলার ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো বাধা নেই। তাই আফগানিস্তান সিরিজে সাকিবের না খেলার সাথে এই অভিযোগের কোনো সম্পর্ক নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...