| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দেখে নিন ম্যাচ সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৪ ১৯:৫৫:৫৮
আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দেখে নিন ম্যাচ সময়

নভেম্বরে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মধ্যেই আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। চলতি বছরে আন্তর্জাতিক ফুটবলে এটি হবে শেষ ফিফা উইন্ডো, যেখানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে দুটি ম্যাচ খেলবে এই দুই প্রতিপক্ষ।

আর্জেন্টিনা প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে। ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর ৫:৩০টায় প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবে মেসির দল। এরপর ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬টায় পেরুর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনার সুখস্মৃতি রয়েছে; শেষ ছয় ম্যাচের মধ্যে তারা দুইটিতে জিতেছে, একটি ম্যাচে প্যারাগুয়ে জয়ী এবং তিনটি ড্র হয়েছে। অন্যদিকে, পেরুর বিপক্ষে ১৪ ম্যাচের ১০টিতে জয় পেয়ে আছে আর্জেন্টিনা, বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।

ব্রাজিলও চলতি মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে তারা এবং ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬:৪৫টায় উরুগুয়ের মুখোমুখি হবে। ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ১৮ ম্যাচের মধ্যে ব্রাজিল ৯টিতে জয় পেয়েছে, তবে সর্বশেষ ম্যাচটি ড্র হয়েছিল।

উরুগুর বিরুদ্ধে ব্রাজিলের স্মৃতি নতুন; কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তারা হারিয়েছিল ৪-২ ব্যবধানে।

বর্তমানে, ১০ ম্যাচে ৭ জয়, ২ হার ও ১ ড্র নিয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। অন্যদিকে, ১০ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ১ ড্র নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ব্রাজিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...