| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৬ ওভারে ১৪৭ রান করে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০১ ১৪:৫০:১৪
৬ ওভারে ১৪৭ রান করে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ!

প্রায় ৭ বছর পর হংকংয়ে আবার আয়োজিত হচ্ছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট, যেখানে প্রতি দলে থাকে ৬ জন এবং প্রতি ম্যাচ ৬ ওভারের। ২০১৭-১৮ সালের আসরে বাংলাদেশ সেমিফাইনালে বিদায় নিলেও এবার টুর্নামেন্টের শুরুতেই দারুণ ছন্দে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

শুক্রবার ‘ডি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে বাংলাদেশ ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ১৪৭ রান, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের ১২৮ রান। আজকের ম্যাচে বাংলাদেশ দলের হয়ে মাত্র ১২ বলে ফিফটি করেন জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটসম্যানরা ছক্কার ঝড় তুলেন। প্রথম ওভারেই জিসান রামানন্দীর বল থেকে ২১ রান সংগ্রহ করেন। পরের ওভারে মুজিবুর আলীর বলে জিসান মারেন আরও ৪টি ছক্কা। সেই ওভারে ইয়াসির আলীর একটি চারের সঙ্গে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯ রান।

হাসনাইন শাহের ওভারে চার-ছক্কার পর মাত্র ১২ বলে ফিফটি পূর্ণ করেন জিসান। তিনি ১টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৫৫ রান করে মাঠ ছাড়েন। এরপর সাইফউদ্দিন নামেন এবং তিনিও ১২ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৫৫ রান তুলে মাঠ ছাড়েন। অপরপ্রান্তে থাকা ওপেনার ইয়াসির আলী ৯ বলে করেন ২৬ রান এবং আবু হায়দার রনি অপরাজিত থাকেন ৪ রানে। ফলে ৬ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ১৪৭ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ওমান প্রথম ওভারেই ১৮ রান তোলে। তবে নিয়মিত উইকেট হারানোর কারণে চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত ১১৩ রানে অলআউট হয় ওমান এবং ৩৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আজ দুপুর ২টা ৪৫ মিনিটে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...