| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল থেকে মুস্তাফিজের জন্য এলো বিশাল বড় সুসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ০৮:১০:২৯
আইপিএল থেকে মুস্তাফিজের জন্য এলো বিশাল বড় সুসংবাদ

আসন্ন আইপিএল মেগা নিলামের আগে প্রতিটি দলকে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ দেওয়া হচ্ছে। আগামীকাল, স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই তালিকা জমা দিতে হবে লিগ কর্তৃপক্ষের কাছে।

ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো কিছু দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।

চেন্নাই সুপার কিংস ৫ জন ক্রিকেটারকে ধরে রাখতে যাচ্ছে। এই তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবে। বিদেশিদের মধ্যে একমাত্র মাথিশা পাথিরানাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, চেন্নাই আর কোনো বিদেশি ক্রিকেটারকে দলে রাখছে না। এ কারণে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে আসন্ন নিলামে মুস্তাফিজের আবারও দল পাওয়ার সুযোগ রয়েছে।

কলকাতা নাইট রাইডার্স ৩ জন ক্রিকেটারকে ধরে রাখছে। তাদের তালিকায় আছেন সুনীল নারিন, হার্শিত রানা ও বরুণ চক্রবর্তী। দলটি শ্রেয়াস আইয়ার এবং দীর্ঘদিনের সঙ্গী আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিচ্ছে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ৫ জন ক্রিকেটারকে ধরে রাখবে। এখানে আছেন নিকোলাস পুরাণ (বিদেশি), মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, মহসিন খান এবং আয়ুশ বাদোনি।

সানরাইজার্স হায়দরাবাদ দলে রাখছে হাইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, আভিষেক শর্মা, ট্রাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডি। ক্লাসেনকে ২৩ কোটি রুপিতে দলে রাখছে তারা, আর কামিন্সকে ১৮ কোটিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...