| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

৪ বোলার,৬ ব্যাটার ও ১ অলরাউন্ডার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় আজ মাঠে নামবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৯ ০৯:২৪:১৪
৪ বোলার,৬ ব্যাটার ও ১ অলরাউন্ডার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় আজ মাঠে নামবে বাংলাদেশ

পাকিস্তান সিরিজের পর থেকে টানা পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেও পরাজিত হয়েছে শান্তর দল। এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে ২৯ অক্টোবর সকাল ১০টায়। এই ম্যাচে জয় না পেলে ঘরের মাঠেই সিরিজ হারতে হবে টাইগারদের।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদের জায়গায় দলে এসেছেন খালেদ আহমেদ। তবে একাদশে আরও পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে দেখা যেতে পারে জাকির হাসানকে। সাদমান ইসলামের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে নামবেন তিনি।

একাদশে সম্ভাব্যভাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে, চতুর্থ স্থানে মোমিনুল হক, পঞ্চম স্থানে মুশফিকুর রহিম, ষষ্ঠ স্থানে লিটন দাস, সপ্তম স্থানে মেহেদী হাসান মিরাজ এবং অষ্টম স্থানে জাকির আলি অনিক থাকতে পারেন। তবে, অতিরিক্ত বোলার খেলালে বাদ পড়তে পারেন জাকির আলি অনিক।

বোলিং বিভাগে হাসান মাহমুদ ও নাহিদ রানাকে পেস আক্রমণে রাখা হতে পারে। স্পিন বিভাগে মিরাজের সঙ্গে থাকবেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচে পাঁচজন বোলার নিয়ে নামতে পারে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সাদমান ইসলাম, জাকির হাসান/মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...