| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের অধিনায়ক নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে তোপের মুখে আশরাফুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৮ ১৪:১০:৩৭
বাংলাদেশের অধিনায়ক নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে তোপের মুখে আশরাফুল

মাঠের ক্রিকেটে যখন ব্যর্থতা আসে, তখন সবচেয়ে আগে অধিনায়কের দিকে সমালোচনার তীর ওঠে। অনেকেই অধিনায়ক বদলের দাবি করেন, এবং বাংলাদেশের ক্রিকেটে এই পরিবর্তন ঘটানো যেন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে বাংলাদেশ সাতজন অধিনায়কের নেতৃত্বে খেলেছে, যা একটি রেকর্ড।

বর্তমানে, তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন বলে শোনা যাচ্ছে। শান্তর এই সিদ্ধান্ত নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আশরাফুলের মতে, ক্রিকেটারদের চাপমুক্ত রাখতে প্রতি ম্যাচে ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। এতে তাদের নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে এবং এককভাবে চাপের সম্মুখীন হতে হবে না।

একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “১১ জনকেই অধিনায়ক বানাতে পারেন। একেকদিন একেকজনকে অধিনায়ক করলে চাপ কমবে। আমি মনে করি, প্রতি ম্যাচে একজন করে অধিনায়ক থাকলে ভালো হবে। এতে যারা অধিনায়ক নয়, তারাও চাপ বুঝতে পারবে।”

আশরাফুলের অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, “আমি যখন অধিনায়ক ছিলাম, তখন আমার মনে হয়েছিল, প্রতি গেমে একজন অধিনায়ক থাকলে ভালো হবে। একজন অধিনায়ক সবসময় না থেকে… আজ আমি, কাল তুমি—এভাবে করলে অন্যরা বুঝতে পারবে অধিনায়কের ওপর কতটা চাপ থাকে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...