| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

যিনি দলে খেলার সুযোগই পাননি, তাঁকেই বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৪ ২২:৩৪:০০
যিনি দলে খেলার সুযোগই পাননি, তাঁকেই বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

মিরপুরের পিচের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে একজন পেসার নিয়েই মাঠে নেমেছে। প্রথম টেস্টে সুযোগ না পেলেও স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ বাদ পড়ে গেছেন এই দলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে পরাজিত হওয়ার পর, চট্টগ্রামে ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসকিনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে খালেদ আহমেদকে।

তাসকিন আহমেদ এর আগে চট্টগ্রামে কখনো খেলেননি। আসলে, তার ১৫ টেস্ট ক্যারিয়ারের মধ্যে দেশের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মাত্র দুটি, এবং দুটিই মিরপুরে। ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। অপরদিকে, খালেদ আহমেদেরও ১৫ টেস্টের ক্যারিয়ার, এর মধ্যে ৯টি টেস্ট ঘরের মাটিতে খেলেছেন, যেখান থেকে ৩টি চট্টগ্রামে। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে তিনটি টেস্টে খালেদ ৫ উইকেট নিয়েছেন, গড় ৬০.৪০।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টেস্টের জন্য বাংলাদেশ দল ২৬ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)- সাদমান ইসলাম- মাহমুদুল হাসান জয়- জাকির হাসান- মুমিনুল হক- মুশফিকুর রহিম- লিটন দাস- জাকের আলী- মেহেদি হাসান মিরাজ- তাইজুল ইসলাম- নাঈম হাসান- হাসান মাহমুদ- নাহিদ রানা- হাসান মুরাদ- খালেদ আহমেদ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...