| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের পর জিম্বাবুয়ের ২০ ওভারে ৩৪৪ রানের বিশ্ব রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৩ ১৯:৩১:১০
ঝড়ের পর জিম্বাবুয়ের ২০ ওভারে ৩৪৪ রানের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন একটি রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করে তারা ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি নিজেদের করে নিয়েছে।

আগের রেকর্ডটি ছিল নেপালের, যারা ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল। জিম্বাবুয়ের এই কীর্তির ফলে বাংলাদেশ বিপক্ষে ভারতের ২৯৭ রান তালিকার তৃতীয় স্থানে চলে গেছে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার আঞ্চলিক বাছাই পর্বের এই ম্যাচে নেতৃত্ব দেন সিকান্দার রাজা। তিনি ৪৩ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে জিম্বাবুয়ের রানের পাহাড় গড়ে দেন।

রাজা তাছাড়া টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন, মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে স্থান করে নিয়েছেন।

জিম্বাবুয়ের এই ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও ভেঙেছে। নেপালের ২৬টি ছয়ের রেকর্ডের পাশাপাশি, গাম্বিয়ার বিপক্ষে তারা ২৭টি ছক্কা মেরেছে। রাজা একাই ১৫টি ছক্কা হাঁকিয়েছেন।

ওপেনিং জুটিতে ব্রায়ান বেনেট ২৬ বলে ৫০ রান ও তাদিবানাসে মারুমানি ১৯ বলে ৬২ রান সংগ্রহ করেন, যা ৫ ওভারেই ৯৮ রান এনে দেয়। রাজার সঙ্গে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন ক্লাইভ মাদানদে, যিনি ১৭ বলে ৫ ছক্কায় ৫৩ রান করেছেন। শেষ ৪০ বলে তারা পঞ্চম উইকেট জুটিতে ১৪১ রান তুলেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...