| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথম ম্যাচ জিততে ৩য় দিনে যে লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২২ ২১:৩১:৩৫
প্রথম ম্যাচ জিততে ৩য় দিনে যে লক্ষ্য নিয়ে খেলবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের শিবিরে এখনও স্বস্তি ফিরে আসেনি। প্রোটিয়াদের ২০২ রানের লিডের বিপরীতে টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। দ্বিতীয় দিনের খেলা শেষে তারা ১০১ রানে পিছিয়ে রয়েছে, এবং ৩ উইকেটে সংগ্রহ ১০১ রান।

এই কঠিন পরিস্থিতিতে, বাংলাদেশ দলের পেসার হাসান মাহমুদ জয়ের আশা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকাকে কমপক্ষে ২০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। এ জন্য বাংলাদেশের স্কোরবোর্ডে ৪০০ রানের বেশি থাকতে হবে। তিনি বলেন, “আমি মনে করি, ২০০ রানের বেশি টার্গেট দিলে আমাদের জয় পাওয়ার সম্ভাবনা বাড়বে। যদি আমরা ৩ সেশন বা ২-আড়াই সেশন ব্যাট করতে পারি, তাহলে ৪০০’র আশেপাশে যেতে পারব। এটা সম্ভব।”

হাসান মাহমুদ ব্যাটারদের কাছে বড় রানের পার্টনারশিপ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “জয় এবং মুশফিকুর রহিম ভাই ভালো একটি সময় কাটাচ্ছেন। আগামীকাল তারা যত বেশি সময় ক্রিজে থাকতে পারবেন এবং পার্টনারশিপ গড়তে পারবেন, ততই ভালো। এরপর পিছনের ব্যাটারদেরও একইভাবে খেলতে হবে।”

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হলে, প্রোটিয়ারা ৩০৮ রান করে। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ২০২ রানে। এ অবস্থায় ব্যাটিং বিপর্যয় কাটাতে না পারলে, স্বাগতিক টাইগারদের হার নিশ্চিত হয়ে যাবে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। মুশফিকুর রহিম ৩১ এবং মাহমুদুল হাসান জয় ৩৮ রানে অপরাজিত আছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...