| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক শক্তি নিয়ে ধেয়ে আসা ভয়ংকর ঘূর্ণিঝড় ‘ডানা’, দেখে নিন সর্বশেষ বার্তা এবং ঝড়ের অবস্থান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২১ ১৪:৩৭:০১
ব্যাপক শক্তি নিয়ে ধেয়ে আসা ভয়ংকর ঘূর্ণিঝড় ‘ডানা’, দেখে নিন সর্বশেষ বার্তা এবং ঝড়ের অবস্থান

আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ আগামী ২৩ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, এটি ২৪ অক্টোবর সকালে বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে পৌঁছাতে পারে।

রোববার এক সতর্কবার্তায় আইএমডি জানিয়েছে, ২২ অক্টোবর সকালে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে এবং ২৪ অক্টোবর এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ওইদিন সকালেই এটি উত্তরপূর্ব বঙ্গোপসাগরের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে।

ঝড়ের অবস্থান দেখতে এখানে ক্লিক করুণ-

আইএমডির সতর্কবার্তায় বলা হয়েছে, ২১ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগর উত্তাল থাকবে এবং ঝড়ো আবহাওয়া বিরাজমান থাকবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিমি এবং ঝড়ো হাওয়ার গতিবেগ ৫৫ কিমি পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরেও ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত একই ধরনের পরিস্থিতি থাকবে, যেখানে বাতাসের গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া বিভাগের পরামর্শ অনুযায়ী, ২১ অক্টোবর পর্যন্ত আন্দামান সাগরে, ২২ থেকে ২৪ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে, এবং ২৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি জাহাজ, বন্দর, সাগর ও উপকূলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ঝড়ের অবস্থান দেখতে এখানে ক্লিক করুণ-

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, যদি ঘূর্ণিঝড় ‘ডানা’ পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে, তবে এর গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১৪০ কিমি হতে পারে। উড়িষ্যার উপকূলে এটি আঘাত হানলে গতিবেগ ১২০ থেকে ১৩০ কিমি হতে পারে। খুলনা বিভাগের উপকূলে আঘাত হানলে গতিবেগ ১১০ থেকে ১২০ কিমি এবং বরিশাল বিভাগের উপকূলে ১০০ থেকে ১১০ কিমি হতে পারে।

ঘূর্ণিঝড় ‘ডানা’ আঘাত হানলে জলোচ্ছ্বাসের উচ্চতা নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৮ ফুট এবং ভাটার সময় ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বরগুনা, পটুয়াখালী ও ভোলায় জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট এবং ভাটার সময় ১ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।প্রতিবেশী দেশটির উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত হানে তবে এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। অন্যদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’ দেশের খুলনা বিভাগের উপকূলে আঘাত করলে এর গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার থাকতে পারে। পাশাপাশি এটি বরিশাল বিভাগের উপকূলে আঘাত হানলে বাতাসের একটানা গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় ‘ডানা’ আঘাত হানলে জলোচ্ছ্বাসের সম্ভব্য উচ্চতা সম্পর্কেও ধারণা দিয়েছেন আবহাওয়াবিদ আবহাওয়াবিদ মোস্তফা কামাল। তিনি জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে সাতক্ষীরা, খুলনা, ও বাগেরহাট জেলায় জোয়ারের সময় স্বাভাবিক সময়ের চেয়ে ৭ থেকে ৮ ফুট বেশি ও ভাটার সময় স্বাভাবিকের চেয়ে অপেক্ষা ৩ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরগুনা, পটুয়াখালী ও ভোলায় জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট বেশি ও ভাটার সময় স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

ঝড়ের অবস্থান দেখতে এখানে ক্লিক করুণ-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...