| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পেনাল্টি ছাড়া কে বেশি গোল করেছেন, মেসি না রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২১ ১২:০১:২৬
পেনাল্টি ছাড়া কে বেশি গোল করেছেন, মেসি না রোনালদো

লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল জগতের দুই মহানায়ক, যাঁরা গোটা একটি প্রজন্মকে ফুটবলে মোহিত রেখেছেন। যদিও তাঁদের ক্যারিয়ার এখন গোধূলিবেলায়, তবে অবসরের কাছাকাছি পৌঁছেও চমক দেখাতে তারা সক্ষম হচ্ছেন।

দুই তারকা তাঁদের রেকর্ড সংগ্রহের পাশাপাশি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। বয়স কিংবা চোট তাঁদের থামাতে পারছে না; মাঠে নামলে তাঁদের প্রতিভার প্রমাণ দিতে প্রস্তুত থাকেন।

সম্প্রতি গোলের একটি রেকর্ডে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। এটি পেনাল্টি ছাড়া গোলের রেকর্ড। রবিবার (২০ অক্টোবর) পর্যন্ত পেনাল্টি ছাড়া গোলের দিক থেকে শীর্ষে ছিলেন রোনালদো। তবে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে হ্যাটট্রিক করে মেসি তাঁকে ছাড়িয়ে যান।

রোনালদোর ক্যারিয়ারের পরিসংখ্যান অনুযায়ী, তিনি ১২৪৫ ম্যাচে ৯০৭ গোল করেছেন, যেখানে ১৬৮টি পেনাল্টিতে। এর মানে, পেনাল্টি ছাড়া তাঁর গোল সংখ্যা ৭৩৯। অন্যদিকে, মেসি ১০৭৮ ম্যাচে ৮৪৯ গোল করেছেন, যার মধ্যে ১০৯টি পেনাল্টি থেকে এসেছে। ফলে, মেসির পেনাল্টি ছাড়া গোলের সংখ্যা ৭৪০।

মেসির সর্বশেষ ম্যাচের আগে তাঁর পেনাল্টি ছাড়া গোল ছিল ৭৩৭টি। কিন্তু মায়ামির বিরুদ্ধে ৬-২ গোলে জয় পাওয়ার সময় মাত্র ১০ মিনিটে হ্যাটট্রিক করে রোনালদোকে অতিক্রম করেন, ফলে তিনি পেনাল্টি ছাড়া গোলের তালিকার শীর্ষে উঠে আসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...