| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

শেষ মুহুর্তের চরম নাটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২১ ০৮:৫৪:৪৫
শেষ মুহুর্তের চরম নাটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বিসিবি

আজকের টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রামের নেতৃত্বে যেসব খেলোয়াড় শেরে বাংলায় বাংলাদেশের মুখোমুখি হবে, তাদের কারোরই এই মাঠে খেলার অভিজ্ঞতা নেই। শেরে বাংলার পিচের বাউন্স, গতি ও টার্ন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য একটি বড় সুবিধা।

বাংলাদেশ দল এই সুবিধা কাজে লাগাতে চায়, বিশেষত স্পিন-বান্ধব পিচকে ব্যবহার করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এর ইঙ্গিত দিয়েছেন। আজকের সংবাদ সম্মেলনে তিনি স্পিনারদের গুরুত্ব নিয়ে কথা বলেছেন এবং জানিয়েছেন যে, ঢাকা টেস্টে তিন থেকে চারজন স্পিনার খেলানোর পরিকল্পনা রয়েছে।

স্পিন-নির্ভর এই বোলিং আক্রমণ দক্ষিণ আফ্রিকার তুলনামূলকভাবে অপ্রস্তুত ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, বিশেষত যখন তারা উপমহাদেশের ধীর গতির ও ঘূর্ণি পিচে খেলার অভ্যস্ত নয়। তাই, বাংলাদেশ অন্তত তিনজন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। এমনকি চারজন স্পিনারও খেলানো হতে পারে। তবে চার স্পিনার খেলানো হলে, কতজন পেসার থাকবে, সেটাই প্রশ্ন। সাধারণভাবে ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামবে।

স্কোয়াডে তিনজন পেসার রয়েছেন (তাসকিন আহমেদ, নাহিদ রানা, ও হাসান মাহমুদ)। তবে শেরে বাংলার স্লো উইকেটের কথা বিবেচনা করে নাহিদ রানাকে বিশ্রামে রেখে তাসকিন ও হাসান মাহমুদকে খেলানোর সম্ভাবনা বেশি।

স্পিনার হিসেবে বাঁহাতি তাইজুল ইসলাম ও অফস্পিনার মেহেদি হাসান মিরাজ নিশ্চিতভাবে থাকবেন। তৃতীয় স্পিনার হিসেবে বাঁহাতি হাসান মুরাদ বা অফস্পিনার নাঈম হাসানের মধ্যে একজনকে খেলানো হবে। এছাড়া, একাদশে তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

গুঞ্জন রয়েছে যে, জাকির হাসানের পরিবর্তে মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে আনা হতে পারে। তিনি সাদমান ইসলামের সাথে ওপেন করতে পারেন। ওয়ান ডাউনে মুমিনুল হক, এরপর নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও লিটন দাসের খেলা নিশ্চিত। সাত নম্বরে থাকবেন মিরাজ। এরপর তাইজুল, নাঈম হাসান বা হাসান মুরাদ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

তবে যদি চার স্পিনার খেলানো হয়, তাহলে মাত্র একজন পেসার খেলানো হবে। সেই ক্ষেত্রে অভিজ্ঞ তাসকিন আহমেদ নাকি সুইং বোলার হাসান মাহমুদ খেলবেন, তা দেখার বিষয়। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকায় দুজন পেসার খেলানোর সম্ভাবনাই বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ/নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করেছে ...

চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে

চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ...