| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; রাতেই দেশে আসছেন সাকিব, খেলবেন আগামীকালের ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২০ ১৯:৩১:৪৫
ব্রেকিং নিউজ ; রাতেই দেশে আসছেন সাকিব, খেলবেন আগামীকালের ম্যাচ

সাকিব আল হাসানকে আজ রাতেই চাটার্ড বিমানে দেশে ফিরিয়ে এনে আগামীকালের ম্যাচ খেলার দাবি জানাচ্ছেন তার ভক্তরা। যদিও বিসিবির কাছে তাদের এই দাবি করা হলেও, বাস্তবে সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সাকিবের দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার আশা এখন প্রায় শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে দুবাই থেকে ফিরে আসতে বাধ্য হওয়া সাকিবকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশে আসতে নিষেধ করেছেন।

মিরপুরে সাকিবের খেলার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিসিবির কাছে সাকিবের বিষয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন।

অন্যদিকে, সাকিব ভক্তদের মধ্যে আবার নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। তারা দাবি জানাচ্ছেন, সাকিবকে ফিরিয়ে আনতে হবে এবং তাকে খেলার সুযোগ দিতে হবে। আজ (রোববার) তারা স্টেডিয়ামে লংমার্চের ঘোষণা দেন, তবে দুপুর নাগাদ তাদের জমায়েত হয়েছিল মাত্র ৩০-৪০ জন।

মিরপুর স্টেডিয়ামের সামনে তারা ‘সাকিব সাকিব’ স্লোগান দিতে থাকেন। কিন্তু বিকেল পৌনে ৩টার দিকে লাঠিসোঁটা হাতে সাকিব বিরোধী একটি দল এসে হামলা চালায়। মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। সেনাবাহিনীর সদস্যরা এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

যুবকরা পালিয়ে গেলেও সাকিব ভক্তরা আবার সংগঠিত হয়ে স্টেডিয়ামের সামনে অবস্থান করতে থাকেন। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে বাড়তি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

এ অবস্থায় আগামীকাল প্রথম টেস্ট হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে বিসিবি সূত্র জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আগামীকাল খেলা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...