| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাকিব কে নিয়ে রণক্ষেত্র মিরপুর, ব্যাপক হা'ম'লা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২০ ১৯:০৫:৩৭
সাকিব কে নিয়ে রণক্ষেত্র মিরপুর, ব্যাপক হা'ম'লা

রণক্ষেত্র মিরপুর উত্তপ্ত, সাকিব সমর্থকদের উচ্ছ্বাস আর বিরোধীদের বিরোধিতা। হঠাৎ করে পরিস্থিতি বদলে যাওয়ার পেছনে দায়ী কে, সেই প্রশ্ন উঠে আসে যখন বিরোধী পক্ষ সাকিব সমর্থকদের উপর হামলা চালায়। অভিযোগ পালটা অভিযোগ যাই হোক, ঢাকা টেস্টের একদিন আগে এমন পরিস্থিতি দেশের ক্রিকেটের জন্য মোটেই ইতিবাচক নয়।

রোববার সাকিব ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলার জন্য সমর্থকদের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। দুপুরের পর থেকেই সাকিব সমর্থকরা হোম অফ ক্রিকেটের দ্বিতীয় গেটের সামনে জড়ো হতে থাকেন, আইনশৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করে তারা সাকিব সাকিব স্লোগান দিতে থাকেন। সবার দাবি ছিল, সাকিবকে সম্মানের সাথে বিদায় জানানো।

তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যেতে থাকে। সাকিবকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতার জন্য সমর্থকরা বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন। কিছুক্ষণ পরেই সাকিব বিরোধীদের উপস্থিতি এবং আন্দোলন নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সমর্থকরা দাবি জানান, "আমরা সাকিবের জন্য আন্দোলন করছি, তাকে সুন্দরভাবে বিদায় দিতে চাই।" কিন্তু বিরোধী পক্ষের লোকজন হুমকি দিয়ে বলেন, ছাত্রদের ব্যবহার করে তারা আন্দোলনকে নেতিবাচক দিকে ঠেলে দিচ্ছেন।

পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, আন্তর্জাতিক সিরিজ শুরুর আগের দিন এই ঘটনার কারণে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...