| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরাসরি সাকিব বিরোধীদের পক্ষ নিয়ে তোপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২০ ১২:১৪:১৮
সরাসরি সাকিব বিরোধীদের পক্ষ নিয়ে তোপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদ

১৭ অক্টোবর সাকিব আল হাসানের দেশে ফেরার কথা ছিল। তিনি মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু তার ফেরার খবর পেয়ে মিরপুরে সাকিববিরোধীরা বিক্ষোভ শুরু করে। এ ঘটনায় কিছু এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিক্ষোভ সংগঠনে আসিফ মাহমুদ জড়িত ছিলেন। একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়, যেখানে একজন ছাত্র উল্লেখ করেন যে, ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি নির্দেশ দিয়েছেন। তবে আসিফ এই অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম চেম্বারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাকিব আল হাসান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, “আমার ইন্ধন কোথায় আছে, সেটা আমি স্পষ্ট জানি না। আমি একটি ভিডিও দেখেছি, যেখানে একজন ছাত্র বলছিলেন, ক্রীড়া উপদেষ্টা বলেছেন। আমি বিসিবিতে যখন প্রেস ব্রিফিং করি, তখন বলেছি যে, মত প্রকাশের অধিকার সবার রয়েছে। যদি কেউ ভুল ব্যাখ্যা দেয়, তার জন্য আমি দায়ী নই।”

আসিফ জানান, ক্রীড়াঙ্গনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাকিবকে আপাতত দেশে না আসার পরামর্শ দিয়েছেন তিনি, এবং বিসিবি এ বিষয়ে সাকিবের সঙ্গে আলোচনা করেছে।

আইসিসি কি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিশ্ব জানে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সাকিবের সম্পর্কের কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর প্রকাশ আমরা দেখেছি।”

আসিফ মাহমুদ আরো বলেন, “আইসিসি এসব বিষয়ে অবহিত। তবে এ সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তারা কিছু জানালে বিসিবিকে জানাবে। আইসিসির বক্তব্যের আগে আমি কিছু বলতে পারছি না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...