| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে সাকিবের অবসর না হলে ফারুক-আসিফও থাকবে না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২০ ১০:৪০:৪০
দেশের মাটিতে সাকিবের অবসর না হলে ফারুক-আসিফও থাকবে না

সাকিব আল হাসানকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া নিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করার পর নিরাপত্তার কারণে দুবাইয়ে সাকিবের দেশে আসা বাতিল হয়। এরপর সাকিবকে বাদ দেওয়ার দাবিতে কিছু শিক্ষার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্মারকলিপি দেয়। আজ দুপুরে বোর্ডের পক্ষ থেকে সাকিবের বাদ পড়ার খবরটি ঘোষণা করা হয়।

সাকিবের সমর্থকরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে তাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। তারা সাকিবকে মিরপুরে তার শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্দোলনকারীরা বলেন, “আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। সাকিব আল হাসান তার ১৭ বছরের ক্যারিয়ারে দেশের জন্য অনেক কিছু করেছেন। আমরা রাজনীতি করছি না, আমরা শুধু খেলোয়াড় সাকিবকে ভালোবাসি এবং তাকে মাঠে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।”

তারা আরও জানান, “সাকিবকে ছাড়া মিরপুর টেস্ট চলবে না। তাকে দেশের মাটিতে অবসরের সুযোগ দিতে হবে। যদি সাকিবের অবসর না হয়, তাহলে বিসিবির চেয়ারম্যান ফারুক এবং ক্রীড়া উপদেষ্টা আসিফও থাকতে পারবেন না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...