| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবকে বাদ দিয়ে আগামীকাল পাড়ার ক্রিকেট টিম নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২০ ১০:২৩:১৭
সাকিবকে বাদ দিয়ে আগামীকাল পাড়ার ক্রিকেট টিম নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে সাকিব আল হাসান অংশগ্রহণ করবেন না। শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। সাকিবের পরিবর্তে দলে নেওয়া হয়েছে হাসান মুরাদকে।

২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ম্যাচের তিন দিন আগে দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার সাকিবের দেশে ফেরার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে। সে দেশের ক্রীড়া উপদেষ্টা শাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন।

দুবাইয়ে থেকে শাকিবও জানান, তিনি দেশে ফিরতে পারছেন না। এর পরিপ্রেক্ষিতে তাকে প্রথম টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়। নতুন দলে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন নতুন দল ঘোষণা করেছে, তখন সাকিবের খেলার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার আশা তার ভেঙে গেল। কানপুর টেস্টের আগে শাকিব জানিয়েছিলেন, মিরপুরে খেলে তিনি অবসর নিতে চান। কিন্তু সেই সুযোগ এখন আর থাকছে না।

বাংলাদেশের নতুন দল হলো: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মেহমুদ, নাহিদ রানা এবং হাসান মুরাদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...