সাকিবের প্রতি মানুষের ব্যাপক ক্ষোভ নিয়ে বড় গলায় অবিশ্বাস্য মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল
সাকিব আল হাসানের জন্য বাংলাদেশে ফেরার পথ আপাতত বন্ধ হয়ে গেছে, ফলে তার আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা পূর্ণ হতে পারছে না। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এই ফরম্যাটকে বিদায় দিতে চেয়েছিলেন। এ জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ফোন করার কথাও শোনা গেছে।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, “সাকিব আমাকে কয়েকবার ফোন করেছে। আমি তাকে বলেছি, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদয়ের সঙ্গে কথা বলতে। এটি আমার বিষয় নয়।”
সবুজ সংকেত পাওয়ার পর সাকিব দেশে ফিরতে যাচ্ছিলেন, কিন্তু দুবাইতে থামতে হয়েছে তাকে। ফলে হয়তো তাকে আবারও যুক্তরাষ্ট্রে ফিরতে হবে। ইতোমধ্যে প্রোটিয়া সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবের জায়গায় হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাকিবের দেশে আসা এখন সন্দেহজনক।
সাকিবকে দেশে আসতে বলা হলেও বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীরা তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য বিসিবিকে স্মারকলিপি দিয়েছে এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।
আসিফ নজরুল মনে করেন, সাকিবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যৌক্তিক। তিনি বলেন, “সাকিবের যে জুয়া, বেটিং এবং উশৃঙ্খল আচরণ... এর জন্য সরকারেরও দায় আছে। সরকার একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করেছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত হলে আপনি যা ইচ্ছা করতে পারেন। এটি অনেককে বিভ্রান্ত করেছে, তাকেও। মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি অযৌক্তিক নয়।”
আইন উপদেষ্টা আরও জানান, সাকিব রাজনীতিতে না আসলে আরও জনপ্রিয় হতে পারতেন। “সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। কিন্তু এমন এক ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যুক্ত থাকায় তার জনপ্রিয়তা কমে গেছে। যখন দেশে আন্দোলন চলছিল, মানুষ মরছিল, তখন সাকিব (মূলত তার স্ত্রী) আনন্দ করতে পোস্ট দিচ্ছে। এটি একজন মানুষের পক্ষে সম্ভব?”
উল্লেখ্য, জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনের সময় যখন দেশের পরিস্থিতি উত্তাল ছিল, সাকিব নীরব ছিলেন এবং পরিবার নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন। তার স্ত্রী উম্মে আহমেদ শিশির বিদেশের একটি ছবিও ফেসবুকে শেয়ার করেছিলেন। প্রবাসী দর্শকরা তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সাকিব পাল্টা বলেন, “দেশের জন্য আপনি কী করেছেন?” ক্রিকেটপ্রেমীরা তার এই ভূমিকা ভালোভাবে নেননি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
