| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ মাশরাফিকে নিয়ে করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ঘরে তুমুল আলোচনার ঝড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৯ ১০:৫৪:৫৫
হঠাৎ মাশরাফিকে নিয়ে করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ঘরে তুমুল আলোচনার ঝড়

সরকার পতনের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন শুরু হয়েছে, বিশেষ করে ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও ম্যানেজার পরিবর্তন করা হয়েছে।

৫ আগস্ট শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভের প্রেক্ষিতে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদের সামাজিক মাধ্যমে কিছু পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে তিনি সাকিব ও তামিমকে নিয়ে আলোচনা করেন। তবে সম্প্রতি তার মাশরাফিকে নিয়ে করা একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মাশরাফিকে অপমান করে প্রকাশিত ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, "বাঙালীদের বক্সড বানানোর প্রথম মহামানব, যিনি বিভিন্নভাবে বাঙালীদের ঠকিয়েছেন।" এর পাশাপাশি তিনি মন্তব্য করেছেন, "ও খেললে আমি খেলবো না, ক্যাপ্টেন্সি ছেড়ে দেব।" এ ধরনের মন্তব্যের ফলে দলের মনোবল নিয়ে প্রশ্ন উঠছে।

আসিফ মাহমুদ আরেকটি পোস্টে সাকিবকে নিয়ে কথা বলেছেন, যেখানে তিনি দাবি করেন, "ইনজুরি নিয়ে খেলা মানে দল ও দেশকে চিট করা।" এই পোস্টটি তিনি পরে ডিলিট করে দেন। বর্তমান ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সাকিবকে নিয়ে করা এই মন্তব্যটি ভাইরাল হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে।

এছাড়া, তামিম ইকবাল নিয়েও আসিফ মাহমুদ একটি বিতর্কিত পোস্ট করেছেন, যেখানে তিনি ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর লেখেন, "তামিম ইকবাল চাচার জোরে তামিম ইকবাল হয়েছেন। চাচার জোর থাকলে এমন শত শত তামিম ইকবাল তৈরি হতো।"

এই সব ঘটনার প্রেক্ষিতে অনেকেই মনে করছেন, সাকিব দেশে ফিরে দলের বাইরে থাকতে পারেন। আসিফের মন্তব্য এবং পোস্টগুলোর কারণে ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...