| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন নাফিসা কামাল, সারাদেশে আলোচনার ঝড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৮ ১০:৫২:৫৬
অবশেষে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন নাফিসা কামাল, সারাদেশে আলোচনার ঝড়

বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল, গত রাতে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব আল হাসানকে ট্রল করে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি প্রকাশের আগে, সাকিবের কাছে বার্তা পৌঁছেছিল যে, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে ফেরার বিমানে ওঠা ঠিক হবে না।

সাকিব দেশে না ফেরার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সাকিবের ইস্যু নিয়ে যখন দেশ উত্তাল, তখন কানাডার গ্লোবাল টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে সাকিবকে বলতে শোনা যায়, “আমি কেয়ার করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।”

ভিডিওর ক্যাপশনে বাংলা টাইগার্স উল্লেখ করেছে, "আমাকে ভালোবাসো বা আমাকে ঘৃণা করো, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলবেন না।"

মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। যদিও এটি একটি পুরনো ভিডিও, যা গত বছর শুট করা হয়েছিল, তবুও বর্তমান পরিস্থিতির মধ্যেই এটি পোস্ট করা হয়েছে। গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাকিব কানাডায় ছিলেন এবং এরপর থেকে দেশে ফিরতে পারেননি। ভারত সিরিজ চলাকালে তিনি টেস্ট ও টি-টোয়েন্টিতে বিদায় জানানোর ঘোষণা দেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...