অবশেষে সাকিবের দেশে ফেরা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করল বিসিবি
সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ দল মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে প্রস্তুতি নিচ্ছিল। সাকিবও ঢাকা রওনা দিয়েছিলেন, তবে মাঝপথে দুবাইতে তাকে থামতে হয়। নিরাপত্তাজনিত কারণে তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। এ বিষয়ে এখনও বিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
বিসিবির একজন নির্বাচক ঢাকা পোস্টকে জানিয়েছেন, “সাকিব যদি নিজের মুখে বলেই দেয় যে তিনি ফিরছেন না, তাহলে তার দলের সঙ্গে থাকা সম্ভব নয়। আমাদের কাছে বিসিবির পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি।”
সাকিব যদি দেশে না ফেরেন, তবে বিসিবি নতুন করে তার জায়গায় অন্য একজন ক্রিকেটারকে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করবে। সেক্ষেত্রে সাকিবের শেষ আন্তর্জাতিক টেস্ট হবে কানপুরে ভারতের বিরুদ্ধে। মিরপুরে তার পরিবর্তে নতুন মুখ দেখা যেতে পারে।
এদিকে, আজ (বৃহস্পতিবার) বিসিবি কার্যালয়ের সামনে সাকিব-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বিসিবির কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন, যেখানে সাকিবকে বাদ না দিলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট চলাকালে কঠোর কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২১ অক্টোবর থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে থাকবেন টেম্বা বাভুমা। সাকিব এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। প্রথমে নিরাপত্তার কারণে ফেরার বিষয়ে সংশয় থাকলেও, পরে সরকারি অনুমতি পাওয়ার পর বিসিবি তাকে স্কোয়াডে রেখেছিল। কিন্তু দুবাইতে যাত্রাবিরতি দেওয়ার পর নিরাপত্তার কারণে তার ঢাকায় আসা আপাতত স্থগিত করা হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
