| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ সাকিব, নতুন মুখ নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ১৬:৩৮:১৩
দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ সাকিব, নতুন মুখ নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। সাকিব আল হাসান ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। সাকিবের এই ইচ্ছার কারণে তাকে স্কোয়াডে রাখা হয়েছিল। তিনি নির্ধারিত সময়ে আমেরিকা থেকে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন।

তবে, বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুবাইতে যাত্রাবিরতি করেন সাকিব। নিরাপত্তার কারণে তার ঢাকায় আসা আপাতত স্থগিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে তিনি দেশে ফিরবেন এবং মিরপুরে বিদায়ী টেস্ট খেলবেন, এমনটাই আশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সাকিবের দেশে ফেরা হচ্ছে না।

বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, নিরাপত্তার কারণে সাবেক অধিনায়ককে দেশে ফেরার অনুমতি দেয়া হয়নি। বিসিবি এই বিষয়ে বিস্তারিত ঘোষণা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে, কানপুরে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টই হতে পারে সাকিব আল হাসানের শেষ সাদা পোশাকের ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...