দেশে না ফেরায় ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে অবিশ্বাস্য কারন জানালেন সাকিব
দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এবার ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে পারছেন না। মিরপুর টেস্টে তার অংশগ্রহণ সম্ভব নয় এবং তিনি দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সাকিবের বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু বর্তমানে তিনি দুবাইয়ে যাত্রাবিরতিতে রয়েছেন। সেখানে পৌঁছানোর পর ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়ায় দেশে আসার বিমান ধরতে নিষেধাজ্ঞা পান। সরকারি পর্যায় থেকে তাকে জানানো হয় যে, নিরাপত্তার কারণে তিনি দেশে ফিরতে পারবেন না।
একটি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব জানান, “দেশে ফেরার কথা ছিল… কিন্তু সিকিউরিটি ইস্যুর কারণে এখন হয়তো ফিরতে পারব না, আমার নিজের নিরাপত্তার জন্য।”
এতে তার ফেরার সম্ভাবনা কিছুটা থাকলেও, সাকিব বলেছেন, “এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।”
গত মাসে কানপুরে তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি ঘরের মাঠেই ক্যারিয়ার শেষ করতে চান, এবং ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট তার শেষ টেস্ট হওয়ার কথা ছিল। তবে দেশে ফিরলে অহেতুক হেনস্তা না করার নিশ্চয়তা চেয়েছিলেন তিনি। যদিও বোর্ড ও সরকার তাকে আশ্বস্ত করলেও, শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একটি পক্ষ আজ মিরপুরে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছে, যাতে সাকিবকে দেশে শেষ টেস্ট খেলতে না দেওয়ার দাবি জানানো হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, ঘণ্টায় কত জ্বালানি লাগে
- ২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে, জানাল জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র
- বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশে নতুন চার্জ বসাচ্ছে ভারত
- Samsung Galaxy S27 Ultra: লিক থেকে যেসব তথ্য জানা গেল
