দুবাইয়ে পৌঁছানোর পর সাকিব জানলেন, তাঁর দেশ ফেরায় মানা
সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মিরপুর টেস্ট দিয়ে দীর্ঘ সংস্করণের ক্যারিয়ারে ইতি টানতে চান। নির্বাচক কমিটি তাকে সেই সুযোগ দিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে স্থান দিয়েছে।
আজ ১৭ অক্টোবর দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। এটি ছিল ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার প্রথম দেশে ফেরা। তবে গতকাল রাত থেকে সাকিবের দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
সংবাদমাধ্যম ইউএনবির প্রতিবেদনে বলা হচ্ছে, গতকাল সাকিবের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
গত মাসে কানপুর টেস্ট শুরুর আগে সাকিব বলেছিলেন, তিনি চান ঘরের মাঠে ক্যারিয়ার শেষ করতে। সে অনুযায়ী, আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টটি তার শেষ টেস্ট হতে পারে।
তবে দেশে ফিরতে হলে তিনি একটি শর্ত রেখেছিলেন—অহেতুক হেনস্তার শিকার না হওয়ার নিশ্চয়তা। আদাবরের রিংরোডে আন্দোলনে অংশ নিয়ে নিহত পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ প্রায় দেড়শ জনকে আসামি করা হয়েছে, যেখানে সাকিবও ২৮তম আসামি।
এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি বলে সাকিব গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় নীরব ছিলেন, যার জন্য অনেক ক্রিকেট সমর্থক ক্ষুব্ধ।
শুরুতে বোর্ড তার নিরাপত্তার বিষয়ে দায় নিতে রাজি না হলেও, অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু যাতে না ঘটে, সেটি নিশ্চিত করা হবে। এরপর সাকিব ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নীরবতার জন্য দুঃখ প্রকাশ করেন। টেস্ট দলে অন্তর্ভুক্তির পর নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই দেশে ফিরবেন বলে মনে হয়েছিল।
কিন্তু বুধবার সাকিবের দেশে ফেরার বিরুদ্ধে ক্ষুব্ধ সমর্থকদের অবস্থান এবং কুশপুত্তলিকা পোড়ানোর পর তার ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, এক শীর্ষ সরকারি কর্মকর্তা জানান, মানুষের ক্ষোভ দেখে নিরাপত্তার কথা চিন্তা করে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে কলকাতাভিত্তিক পত্রিকা সংবাদ প্রতিদিন জানায়, সাকিব দুবাইতে পৌঁছানোর পর তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এখন আর দেশে ফেরা হচ্ছে না। দুবাইয়ে নামার পর তাকে জানানো হয়েছে, বাংলাদেশে না আসাই ভালো।
ইউএনবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাকিবের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্ররা জানিয়েছেন, তারা আজ বিসিবি অফিসে চিঠি দিয়ে সাবেক অধিনায়ককে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়ার অনুরোধ করবেন এবং অন্যান্য ছাত্রদের বিসিবি অফিসে এসে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
