| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আকাশ ছোয়া মূল্যে নতুন টুর্নামেন্টে দল পেলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৬ ২০:০৬:৩৪
আকাশ ছোয়া মূল্যে নতুন টুর্নামেন্টে দল পেলেন সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর, শিগগিরই ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট থেকেও বিদায় নেবেন সাকিব আল হাসান। তবে, এখনও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার চাহিদা অটুট। সেই ধারাবাহিকতায়, সাকিবকে দলে নিয়েছে শ্রীলঙ্কার ‘লঙ্কা টি-টেন’ লিগের গল মার্ভেলস।

এখনও প্লেয়ার্স ড্রাফট হয়নি এই ১০ ওভারের টুর্নামেন্টের, তার আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে নিয়েছে গল মার্ভেলস। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে এবং সাকিবকে নিয়েছে সর্বোচ্চ মূল্যবান ক্যাটাগরি ‘প্ল্যাটিনাম’ থেকে।

টি-টোয়েন্টি ফরম্যাটের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) গত কয়েক বছর ধরে চলছিল। বিশ্বব্যাপী সংক্ষিপ্ত ফরম্যাটের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে এবার নতুন করে টি-টেন আসর শুরু করতে যাচ্ছে। চলতি বছরের ১২ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে এবং ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

টি-টেনের দলগুলো আগামী ২৩ অক্টোবর পর্যন্ত খেলোয়াড় নিতে পারবে। প্রতি দলে সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় থাকতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় নিতে পারবে সাতজন। গত বছর এলপিএলে গলের হয়ে খেলেছিলেন সাকিব, তখন ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল গল গ্ল্যাডিয়েটর্স।

এদিকে, পরবর্তী বিপিএলের জন্য চিটাগাং কিংস সাকিবকে রেখেই দল সাজিয়েছে। যদিও তার দেশে ফিরে আসা নিয়ে কিছু অনিশ্চয়তা ছিল, তবে ফ্র্যাঞ্চাইজিটি পরে সবুজ সংকেত পেয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ অক্টোবর মিরপুরে, যেখানে সাকিবের লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর কথা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...