| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়ী টেস্টে সাকিবের দেশে ফেরার আগে যা বললেন ক্রীয়া উপদেষ্টা আসিফ মাহামুদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৬ ০৮:৪৩:৩৮
বিদায়ী টেস্টে সাকিবের দেশে ফেরার আগে যা বললেন ক্রীয়া উপদেষ্টা আসিফ মাহামুদ

সাকিব আল হাসান ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে নিরাপত্তার কারণে তার দেশে ফেরা নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছিল। যদিও সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই। নতুন খবর হলো, নিরাপত্তা ইস্যুতে আশ্বস্ত হয়ে সাকিব ঢাকায় ফিরছেন। তিনি আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমেরিকা থেকে দেশে আসতে পারেন।

২১ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রোটিয়া সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত আছেন। সাকিবের বিষয়ে নিশ্চিত হয়ে স্কোয়াড ঘোষণা করা হবে।

ভারত সিরিজ শেষ করে সাকিব আমেরিকায় উড়াল দেন, যেখানে টুর্নামেন্ট নিয়ে তার ব্যস্ততা ছিল। এর মধ্যে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোড়ন তুলেছিলেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার কথা উল্লেখ করে ভক্ত-সমর্থকদের সমর্থনও চেয়েছেন সাকিব। তার ওই পোস্টের পর অনেকের মনে হয়েছে, দেশে ফেরা এবং নিরাপত্তা নিয়ে সরকারের পক্ষের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে।

সাকিবের দেশে আসা কিংবা খেলা শেষে দেশত্যাগ নিয়ে সম্প্রতি এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, "দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। আমি যতটুকু জানি, আইনের বিষয়টি আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞ নই এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও নেই।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...