| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সারজিস-হাসনাতকে রংপুরে নি'ষি'দ্ধ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৫ ০৯:২৮:২০
ব্রেকিং নিউজ ; সারজিস-হাসনাতকে রংপুরে নি'ষি'দ্ধ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

সোমবার (১৪ অক্টোবর) রংপুর শহরে জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় এই ঘোষণা দেন, যেখানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি জানান, হাসনাত ও সারজিস যে ঘোষণা দিয়েছেন, তাতে তারা রংপুরে আসতে পারবেন না। মোস্তফা বলেন, “যাদের যা কিছু আছে, তাই নিয়ে রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। আমরা দেখাতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু।”

তিনি আরও বলেন, “সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর কোনও প্রোগ্রাম রংপুরে হতে দেওয়া হবে না।” এ সময় দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তার সমর্থন জানান।

মোস্তফা জোর দিয়ে বলেন, “জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনও আলোচনা নয়।” জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি এবং পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যদি রংপুরে রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না হয় এবং সম্মান না দেওয়া হয়, তাহলে জাতীয় পার্টি নিজেদের অধিকার আদায় করে নেবে। আপনাদের প্রস্তুত থাকতে হবে।”

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। এ প্রেক্ষাপটে সারজিস ও হাসনাত ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ৭ অক্টোবর ফেসবুকে পোস্ট করে এ বিষয়ে তাদের অবস্থান জানিয়ে বলেন, “জাতীয় পার্টির মতো ফ্যাসিস্টদের সঙ্গে আলোচনা কীভাবে সম্ভব?”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...