আইপিএলে মেগা নিলামের আগে মাহমুদউল্লাহকে বিশেষ এক বার্তা পাঠাল চেন্নাই সুপার কিংস
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ঘোষণা দেন যে তিনি এই ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন। তিনি আগেই বলেছিলেন, ভারতের বিরুদ্ধে এই সিরিজ হবে তার শেষ। তাই হায়দরাবাদে দ্বিতীয় ম্যাচের আগে, বাংলাদেশ দলের সতীর্থরা তাকে গার্ড অব অনার দেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্মানসূচক বিদায়ের জন্য মাহমুদউল্লাহর হাতে একটি ক্রেস্ট তুলে দেন।
মাহমুদউল্লাহ পঞ্চপাণ্ডবের মধ্যে শেষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন। এই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়ে তিনি সতীর্থদের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হয়েছেন। নাইরোবিতে যে যাত্রা শুরু করেছিলেন, তা আজ হায়দরাবাদের মাঠে শেষ হচ্ছে।
এদিন তিনি ১৪১তম ম্যাচ খেলতে নেমে ২,৪৪৪ রান সংগ্রহ করেন এবং বল হাতে ৪০ উইকেটও নেন।
মুশফিকুর রহিম তার ফেসবুকে লেখেন, "রিয়াদ ভাই, আপনার টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য অভিনন্দন। একজন ভাই ও সতীর্থ হিসেবে, আমি আপনার অর্জনে গর্বিত। আপনার জন্য অনেক শুভকামনা রইল।"
মুশফিক আরও জানান, "আপনার অধিনায়কত্বে আমার টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচে চাপ অনুভব করেছিলাম, কিন্তু পরের ম্যাচের আগের রাতে আপনার কিছু কথা আমাকে অনেক উৎসাহিত করেছে।"
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শুরুর আগে বলেন, "আপনি আমাদের এবং ভবিষ্যত প্রজন্মের অনেক ক্রিকেটারের অনুপ্রেরণা। ধন্যবাদ, মাহমুদউল্লাহ রিয়াদ ভাই।"
চেন্নাই সুপার কিংস লিখেছে, Big whistles for the memories and contributions in Wishing you the best, Mahmudullah! Respect (মাহমুদউল্লাহর স্মৃতি ও অবদানের জন্য বড় করতালি এবং শুভেচ্ছা রইলো! তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা, মাহমুদউল্লাহ! শ্রদ্ধা।)
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
