শেষ ম্যাচে টস হারল শান্ত, দেখে নিন বাংলাদেশের চমক ভরা একাদশ
আজ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
আগে থেকেই সিরিজে ২-০ ব্যবধানে জিতে রয়েছে স্বাগতিক ভারত। বাংলাদেশ আজকের ম্যাচে সম্মান রক্ষার জন্য মাঠে নামবে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব।
