| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১২ ১৫:৫৮:২৫
শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত একাদশ

টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর, টানা দুই ম্যাচ হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও খুইয়েছে বাংলাদেশ। এখন তাদের সামনে রয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। শনিবার (১২ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টানা দুই ম্যাচের পর বাংলাদেশ একাদশে পরিবর্তন আনতে পারে। ব্যর্থ পারভেজ হোসেন ইমন তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা হারাতে পারেন, তার বদলে দলে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। অন্য ওপেনার লিটন দাসও সুবিধা করতে পারেননি, তবে তার অভিজ্ঞতার কারণে আপাতত তার বিকল্প নেই টিম ম্যানেজমেন্টের কাছে। এছাড়া জাকের আলি অনিকও একাদশে জায়গা হারাতে পারেন।

জাকেরও এ সিরিজে পুরোপুরি ব্যর্থ, তাই বাংলাদেশ বোলিংয়ে অপশন বাড়াতে পারে। সেক্ষেত্রে রাকিবুল হাসানের সুযোগ মিলতে পারে, যার অভিষেক হতে পারে শনিবার।

রিশাদ হোসেনও দলে টিকে থাকতে পারেন, যদিও তিনি গত ম্যাচে খরুচে ছিলেন। তবে তার ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে। তাছাড়া আগের ম্যাচে খেলা তিন পেসারকেই একাদশে রাখা হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...