| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কারণে বাংলাদেশ ভারতের শেষ টোয়েন্টি বাতিল হতে পারে ৯৯%

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১২ ০৯:০০:৫৬
বিশেষ কারণে বাংলাদেশ ভারতের শেষ টোয়েন্টি বাতিল হতে পারে ৯৯%

বাংলাদেশ ইতোমধ্যে দুই ম্যাচে হেরে ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে। আগামীকাল (শনিবার) দুই দল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর একটি সুযোগ, তবে ভারত অপেক্ষাকৃত দুর্বল দল নামাতে পারে। তবে, ম্যাচে বৃষ্টির কারণে পরিস্থিতি বিঘ্নিত হতে পারে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। কিন্তু আবহাওয়া কিছুটা উদ্বেগজনক। আজ (শুক্রবার) বিকেলে শহরটিতে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে মাঠ ঢেকে রাখা হয়েছিল। ফলে বাংলাদেশের ক্রিকেটাররা বিকেলের অনুশীলনও করতে পারেননি। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে, বাংলাদেশ দল এই অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে।

আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে, কাল পুরোদিনই হায়দরাবাদে বৃষ্টির শঙ্কা থাকবে। সকালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ, যা সকাল ৯ টা পর্যন্ত বৃদ্ধি পাবে। তবে দুপুর থেকে সন্ধ্যা ও রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।

যদিও খেলার সময় বৃষ্টি না হলেও, এর আগে ভারী বর্ষণের কারণে মাঠে পানি জমতে পারে, যা টস এবং নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে খেলা শুরু হতে বাধ্য করতে পারে। তবে হায়দরাবাদ আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত এবং সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো। তাই বৃষ্টির মাত্রার ওপর খেলার শুরুর সময় নির্ভর করছে। সাধারণত খেলা শুরুর আধঘণ্টা আগে (সন্ধ্যা ৭টা) টস অনুষ্ঠিত হয়।

এর আগে চেন্নাই ও কানপুরে বাংলাদেশ-ভারতের দুটি টেস্টে বৃষ্টি সমস্যা সৃষ্টি করেছিল। দ্বিতীয় টেস্টে প্রায় দুইদিন বৃষ্টির কারণে খেলা হয়নি। তবে সেই অবস্থাতেও বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচেও শান্তের দল প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি, গোয়ালিয়রে ৭ উইকেট এবং দিল্লিতে ৮৬ রানে হেরেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...