হোয়াইটওয়াশ এড়াতে একাদশে ৫ পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে আগামীকাল শনিবার মাঠে নামবে বাংলাদেশ। গোয়ালিয়র এবং দিল্লির পর হায়দরাবাদে নিজেদের ব্যর্থতা কাটাতে চায় টাইগার্স। মাহমুদউল্লাহকে জয় দিয়ে বিদায় জানাতে প্রস্তুত তারা, যার জন্য একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ওপেনার তানজিদ তামিম ও অলরাউন্ডার শেখ মেহেদি ফিরে আসতে পারেন। রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।
দীর্ঘ ভারত সফরে বাংলাদেশ দলের জন্য এটি শেষ সুযোগ, একটি জয় পাওয়ার। টেস্টে ব্যর্থ হলেও, টি-টোয়েন্টি সিরিজে টাইগার্সদের মনোভাব প্রশ্নবিদ্ধ হয়েছে। ভারতের তরুণ দলের কাছে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের হার হয়েছে চরমভাবে। স্বাগতিকদের পাওয়ার হিটিং দেখে স্পষ্ট হয়েছে শান্ত ও মিরাজদের দুর্বলতা।
বাংলাদেশের ফিল্ডিং কোচ নিক পোথাস এর ব্যাখ্যা দেন, "যদি একজন খেলোয়াড় ৯৫-১০০ কেজি ওজনের হন, অন্যজন ৬৫ কেজির হন, তবে ভারী খেলোয়াড়টি বল বেশি দূর পাঠাবে। তবে সঠিক টাইমিং ও টেকনিকও গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।"
ক্রিকেটাররা অতীতের দিকে তাকাতে চান না, তবে পোথাস মনে করেন, গতকালের সাফল্য তাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি বলেন, "আপনাদের স্মৃতি শক্তি কম। কিছুদিন আগে আমরা পাকিস্তানকে তাদের মাঠে হারিয়েছি। বিশ্বকাপে সুপার এইটে খেলেছি, যা আগে কখনও হয়নি।"
নিক পোথাস এই সিরিজকে শিক্ষাসফর হিসেবে দেখছেন। তার মতে, বিশ্বসেরা দলের বিরুদ্ধে খেলে ক্রিকেটাররা নিজেদের অবস্থান বুঝতে পারবেন। তিনি দাবি করেন, হাথুরুর দল সঠিক পথে আছে।
বাংলাদেশের ফিল্ডিং কোচ আরও বলেন, "ভারতে অনেক দলই বাজে সময় কাটায়। আমাদের লক্ষ্য হওয়া উচিত শেখা, সামনে চ্যাম্পিয়নস ট্রফি এবং আরও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। আমরা সব সময় জিততে চাই, তবে বাস্তবতাও মানতে হবে।"
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে। লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম, এবং শেখ মেহেদিও ফিরতে পারেন। শনিবার সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ম্যাচে এর প্রভাব পড়বে না বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের সম্বাব্য একাদশঃ-
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
