| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; অবসরের পর নতুন ঠিকানায় মাহমুদউল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ২২:০৮:৪১
ব্রেকিং নিউজ ; অবসরের পর নতুন ঠিকানায় মাহমুদউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আনুষ্ঠানিক ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর কিছু প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন একাদশ বিপিএলে দলগুলো তাদের আগের স্কোয়াড থেকে সর্বোচ্চ দুইজন ক্রিকেটার ধরে রাখতে পারবে। এ নিয়মের আওতায় মাহমুদউল্লাহ রিয়াদের দলবদল ঘটছে। গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাকে রিটেইন না করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ফরচুন বরিশাল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে রিটেইন করেছে। এছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে রিটেইন করেনি দলটি। এই তথ্য জানিয়েছেন দলের মালিক মিজানুর রহমান। তবে নিলামের মাধ্যমে রিয়াদকে পুনরায় দলে নেওয়ার সুযোগ তাদের সামনে রয়েছে।

বরিশাল ফ্র্যাঞ্চাইজিটি বিদেশি ক্রিকেটার হিসেবে পুরো সিজনের জন্য ডেভিড মালান ও ফাহিম আশরাফকে দলে নেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়া আসরের শেষ ভাগে ডেভিড মিলার ও কাইল মায়ার্সের যোগ দেওয়ার খবরও জানিয়েছেন মিজান। একইসাথে কোচিং স্টাফেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।

গতবারের প্রধান কোচ ডেভ হোয়াটমোর এবারের দলে থাকছেন না, তবে মিজানুর রহমান বাবুল প্রধান কোচ হিসেবে বহাল থাকবেন। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন নাফিস ইকবাল।

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের একাদশ আসরের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...