| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের পর নতুন চুক্তিতে মোটা টাকায় দল পেল আরও এক টাইগার ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ১৯:০৯:৪৮
মুস্তাফিজের পর নতুন চুক্তিতে মোটা টাকায় দল পেল আরও এক টাইগার ক্রিকেটার

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের দলে ভেড়াতে ব্যস্ত। এবারের টুর্নামেন্টে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই আসরে নেই, তবে রাজশাহী ফিরছে। ঢাকার মালিকানাতেও পরিবর্তন হয়েছে এবং নতুন তারকা ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছেন বাংলাদেশ যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। এর আগে মুস্তাফিজুর রহমানও ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এবার ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান, যার কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যান দলের মালিক।

ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লস এবং ইংল্যান্ডের হেলস। প্রথমে হেলসকে দলে নেওয়া হলেও পরে মুস্তাফিজকে দ্বিতীয় পছন্দ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সবশেষে তানজিদ তামিমও দলে যুক্ত হন।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে মুস্তাফিজও অন্তর্ভুক্ত রয়েছেন। মোট ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...