| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচের মধ্যেই চরম অসুস্থ হয়ে হাসপাতালে তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ১৩:৫৬:২৫
ম্যাচের মধ্যেই চরম অসুস্থ হয়ে হাসপাতালে তারকা ক্রিকেটার

মিলতানে প্রথম ইনিংসে ব্যাট করে পাকিস্তান ৫৫৬ রান সংগ্রহ করেছে। তবে ইংল্যান্ড তাদের বিপক্ষে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে প্রথম ইনিংসে লিড নিয়ে নেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ইংলিশদের চাপের মুখে পড়েছে। কিন্তু মাঠের এই পারফরম্যান্সের পাশাপাশি পাকিস্তানের জন্য এসেছে দুঃসংবাদ।

ম্যাচের মাঝপথে অসুস্থ হয়ে পড়েছেন স্পিনার আবরার আহমেদ, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কারণে তিনি চতুর্থ দিনে মাঠে আসতে পারেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আবরারের হাসপাতালের কিছু পরীক্ষা করা হচ্ছে।

মুলতান টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রান করার পর, ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে। আবরার ৩৫ ওভার বল করে ১৭৪ রান খরচ করলেও উইকেট পাননি।

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে পিছিয়ে রয়েছে। তারা চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ১৫২ রান করেছে। আজ সকালে মাঠে নেমে তারা আরও একটি উইকেট হারিয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৭ উইকেটে ২০৯ রান সংগ্রহ করেছে।

আবরার আজ ব্যাট করতে পারবেন কি না, তা অনিশ্চিত। যদি তিনি ব্যাট করতে না পারেন, তবে ইংল্যান্ডের জন্য জয় পেতে আর মাত্র ২ উইকেট নিতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...