| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর ফেসবুক স্ট্যাটাস নিয়ে চরম বিতর্কের কারণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১০ ১৫:২০:০৮
মাহমুদউল্লাহর ফেসবুক স্ট্যাটাস নিয়ে চরম বিতর্কের কারণ

বাংলাদেশের ক্রিকেটে হতাশার অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ। তারই ধারাবাহিকতায়, দ্বিতীয় টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত ও তার দলের বিরুদ্ধে এক দারুণ প্রদর্শনী উপহার দেয় সূর্যকুমার যাদব এবং রিংকু সিং। এই ম্যাচে বাংলাদেশ আবারও বিপর্যয়ের শঙ্কায় পড়েছে।

গতকাল (বুধবার) অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। দলের হয়ে নীতিশ রেড্ডি করেন ৭৪ রান, যা ছিল তার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ। জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রানে থেমে যায়, ফলে তাদের হার হয় ৮৬ রানের বিশাল ব্যবধানে।

এই সিরিজে ভারতের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে একটি নতুন স্কোয়াড মাঠে নেমেছে। কোহলি ও রোহিতের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও দলের বাইরে। বাংলাদেশের জন্য এটাই ছিল সুযোগ, কিন্তু ভারতের 'দ্বিতীয় সারির' দলের বিরুদ্ধে এমন বিপর্যয় ঘটায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এর মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২২১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে বাংলাদেশি ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে, যদিও মাহমুদউল্লাহ কিছুটা রান তুলে ৪১ রান করেন ৩৯ বল খরচ করে। তবে প্রশ্ন উঠেছে, যে ম্যাচে টিম বাজে পারফরম্যান্স দেখিয়েছে, সেখানে ৪১ রানকে কীভাবে 'মাস্টারক্লাস' বলা যায়?

ম্যাচ শেষে মাহমুদউল্লাহর ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় ৩৯ বলে ৪১ রানের ইনিংসের ছবি, যার ক্যাপশনে ছিল, ‘রিয়াদের মাস্টারক্লাস! চাপের মধ্যে ৪১ রানের ইনিংস।’ পোস্টটি দ্রুত বিতর্কের জন্ম দেয় এবং পরে ক্যাপশনটি সংশোধন করে লেখা হয়, ‘রিয়াদ চাপের মুহূর্তে ৪১ রান করেছেন। আর একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাকি।’

এক ক্রীড়া সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, মাহমুদউল্লাহর পেজের অ্যাডমিন পোস্টটি করে থাকতে পারেন, কিন্তু ফেসবুক পেজটির দায়ভার তার ওপরেই রয়েছে। মাঠের পারফরম্যান্সে দর্শকদের সন্তুষ্ট করতে ব্যর্থ হলে খেলোয়াড়দের অপ্রাসঙ্গিক পোস্টে নিজেদের হাসির পাত্র করে তুলা উচিত নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...