| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের সিরিজ হারের কারন মিরপুর যে কারনে বললেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১০ ০৯:২৭:৫৪
ভারতের সিরিজ হারের কারন মিরপুর যে কারনে বললেন তাসকিন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর, বাংলাদেশের রঙিন পোশাকেও কিছু করতে পারছে না। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের দল টাইগারদের একটিও সুযোগ দেয়নি, ৮৬ রানের বিশাল জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে।

গত বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হারানোর পর ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন নীতিশ রেড্ডি। জবাবে, বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান করে।

বড় এই হারের পর সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, "আমিও দলের অংশ, আমি একজন খেলোয়াড়। অনেক দিন ধরে খেলছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের টি-টোয়েন্টিতে খুব একটা উন্নতি হয়নি। এটা আমাদের ব্যর্থতা। আমরা চেষ্টা করছি, কিন্তু ফল আসছে না। দেশে যেমন পরিস্থিতি, ভালো কন্ডিশনে খেলেও আমরা প্রায়ই ব্যর্থ হচ্ছি।"

তিনি আরও যোগ করেন, "টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির পথে অনেক কম অগ্রগতি হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে শুধু আশা ও চেষ্টা আছে। বোর্ড সব সিদ্ধান্ত নেয়, আমরা খেলোয়াড়রা শুধু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারি। ব্যর্থ হলে, উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে, অন্য কিছু করার নেই।"

উন্নতির বিষয়ে তাসকিন বলেন, "যদি উন্নতির কারণ জানতে চান, তাহলে আমাদের স্কিল আরও বাড়ানো প্রয়োজন। দেশের ভিতর আরও ভালো উইকেটে খেলতে পারলে আমাদের উন্নতি হবে। এগুলোই কিছু কারণ। আপনারা যদি আরও কিছু কারণ চিনতে পারেন, তবে আমরা সেই অনুযায়ী চেষ্টা করবো উন্নতি করার।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...