| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; নিলামের আগেই আইপিএলে ১১ কোটিতে যে দলে মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৮ ০০:৫১:৫১
ব্রেকিং নিউজ ; নিলামের আগেই আইপিএলে ১১ কোটিতে যে দলে মুস্তাফিজ

আর কিছু মাস পর শুরু হবে আইপিএলের মেগা নিলাম, এর আগেই দলগুলোকে রিটেন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে হবে। এ ঘটনায় ভক্তদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সবার মন এখন আইপিএলের দিকে।

বিশেষ করে বাংলাদেশের ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: চেন্নাই সুপার কিংস কি মুস্তাফিজকে রিটেন করবে? আপাতদৃষ্টিতে, কাগজে-কলমে মুস্তাফিজকে রিটেন করার সম্ভাবনা কম। আইপিএল গভর্নিং কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী, মেগা নিলামের আগে ক্যাপড, আনক্যাপড এবং রাইট টু ম্যাচ মিলিয়ে মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো।

দলগুলো শুধুমাত্র নিজেদের দেশের জাতীয় দলে খেলা সর্বোচ্চ ৫ জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে। এই ৫ জনের মধ্যে প্রথম ৩ জনের জন্য ১৮ কোটি টাকা এবং পরের ২ জনের জন্য ১১ কোটি করে খরচ করতে হবে।

তাহলে কি মুস্তাফিজকে রিটেন করবে না চেন্নাই সুপার কিংস? চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ছাড়তে চায় না, তবে তাকে রিটেন করতে হলে ১১ কোটি টাকা খরচ করতে হবে। চেন্নাই দুই উপায়ে আবারও মুস্তাফিজকে দলে নিতে পারে।

প্রথমত, তারা মেগা নিলাম থেকে মুস্তাফিজকে পুনরায় দলে নিতে পারে। দ্বিতীয়ত, যদি নিলামে তাকে না পায়, তাহলে তাদের কাছে থাকা সমপরিমাণ অর্থ দিয়ে কিনে নিতে হবে। এটিকে বলা হয় রাইট টু ম্যাচ।

সূত্রে জানা গেছে, চেন্নাই সুপার কিংস যেকোনো মূল্যে মুস্তাফিজকে দলে ভেড়াতে চায়। এতে করে মুস্তাফিজের মূল্য ৪-১১ কোটি টাকায় পৌঁছাতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...