| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বোর্ড মিটিং শেষে সাকিবের অবসর নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বিসিবির সভাপতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৭ ১৯:১৭:২৯
বোর্ড মিটিং শেষে সাকিবের অবসর নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বিসিবির সভাপতি

ভারতে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ক্যারিয়ার শেষ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান। তবে দেশে ফিরতে গিয়ে নিরাপত্তার বিষয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দেশে ফিরে সাকিব নিরাপত্তা চান। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের অবসর নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সোমবার মিরপুরে এক সভার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, "সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং তার দেশে এসে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে।"

নিরাপত্তা বিষয়েও ফারুক জানিয়েছেন, "এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমি বোর্ড প্রেসিডেন্ট হলেও আমার হাতে ক্ষমতা সীমিত। সাকিবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের উপদেষ্টা বিষয়টি দেখবে। আমাদের যা ক্ষমতা, তা হল স্টেডিয়ামের ভেতরে ও ইনডোরে নিরাপত্তা নিশ্চিত করা; মাঠে খেলা ও অনুশীলনের দায়িত্ব আমাদের নেওয়া সম্ভব।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...