| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর সরাসরি যাকে দোষ দিলেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৭ ০৭:৪১:৩৯
ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর সরাসরি যাকে দোষ দিলেন শান্ত

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে। রবিবার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হারিয়ে আগে ব্যাটিং শুরু করে টাইগাররা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যার ফলে ব্যাটিং অর্ডার একসময় ভেঙে পড়ে।

শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের ৩৫ এবং নাজমুল হোসেন শান্তর ২৭ রানের উপর ভর করে বাংলাদেশ ১৯.৫ ওভার ব্যাটিং করে ১২৭ রানে অলআউট হয়। জবাবে ভারত ইনিংসের শুরু থেকেই মারকাটারি খেলতে থাকে এবং মাত্র ১১.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

এত বড় ব্যবধানে হারের পর শান্ত তার অনুভূতি জানান। ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার মনে হয়, আমরা ভালো শুরু করতে পারিনি। টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তা পূরণ করতে পারিনি।"

পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য ছিল ইতিবাচক এবং প্রথম বল থেকেই ইন্টেন্ট নিয়ে খেলা। খেলার ধরন বোঝার জন্য কয়েকটি ওভার দরকার ছিল। কিন্তু দেখছিলাম, আমাদের পরিকল্পনা ছিল না। পরের ম্যাচে ভালো পরিকল্পনা প্রয়োজন।"

শান্ত আরও বলেন, "আমাদের স্ট্রাইক রেট নিয়ে আরও মনোযোগী হতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেট শুধুমাত্র মারকাটারি ব্যাটিং নয়। হাতে কিছু উইকেট থাকলে আমরা আরও কিছু রান যোগ করতে পারতাম। এ ধরনের উইকেটে বোলারদের কাজ কঠিন। আমাদের বেশি রান প্রয়োজন ছিল। তবে রিশাদ এবং ফিজ কিছু ভালো ওভার করেছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...