| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চার ভাইয়ের সঙ্গে বিয়ে করে বিশ্ব রেকর্ড করলেন রশিদ খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৫ ১২:৩৭:০৮
চার ভাইয়ের সঙ্গে বিয়ে করে বিশ্ব রেকর্ড করলেন রশিদ খান

আফগানিস্তানের ক্রিকেট তারকা রশিদ খান তার তিন ভাইয়ের সঙ্গে একসঙ্গে বিয়ে করেছেন। রশিদ খান, যিনি বিশ্ব ক্রিকেটে একজন উজ্জ্বল অলরাউন্ডার হিসেবে পরিচিত, এবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

রশিদ খান ও তার তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ, এবং রাজা খান—সবাই একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে তাদের স্ত্রীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিয়েতে রশিদ ও তার ভাইরা ঐতিহ্যবাহী পাঠান সুট পরিধান করেন। তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এই অনুষ্ঠানে আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, ক্রিকেটার এবং বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। সবাই মিলে রশিদের নতুন জীবনকে শুভকামনা জানিয়েছেন।

মোহাম্মদ নবী, রশিদ খানের দীর্ঘদিনের সতীর্থ, সামাজিক মাধ্যমে রশিদ ও তার ভাইদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান। নবী লেখেন, ‘তোমাদের বিয়ের জন্য অসংখ্য অভিনন্দন। তোমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক।’

রশিদ খান একসময় বলেছিলেন, তিনি বিশ্বকাপ না জিতলে বিয়ে করবেন না। তবে ২০২২ সালে বাংলাদেশ সফরে এসে তিনি এ কথাকে মিথ্যা বলে দাবি করেন। যা-ই হোক, অবশেষে শুভ কাজটি সেরে ফেললেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...