| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিলামের আগেই ১১ কোটিতে মুস্তাফিজকে দলে নিলো নতুন ক্লাব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৫ ১১:৫৫:০৫
আইপিএল নিলামের আগেই ১১ কোটিতে মুস্তাফিজকে দলে নিলো নতুন ক্লাব

আইপিএলের মেগা নিলাম শুরু হতে মাত্র কয়েক মাস বাকি। এর আগেই বিভিন্ন দল তাদের রিটেন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করছে, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা চরমে। বাংলাদেশি সমর্থকদের মধ্যে একটি প্রশ্ন এখন সবচেয়ে আলোচিত—মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস কি ধরে রাখবে?

চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজকে ধরে রাখার সম্ভাবনা খুব একটা বেশি নয়। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, মেগা নিলামের আগে প্রতিটি দল সর্বাধিক ৬ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে, যার মধ্যে ৫ জন জাতীয় দলের হতে হবে। এই খেলোয়াড়দের মধ্যে প্রথম তিনজনের জন্য ১৮ কোটি এবং পরের দুইজনের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই শর্ত অনুযায়ী, মুস্তাফিজকে রিটেন করতে হলে চেন্নাইকে ১১ কোটি টাকা খরচ করতে হবে। এত বড় অঙ্কের কারণে মুস্তাফিজকে ধরে রাখা কঠিন হলেও, চেন্নাই তাকে ছাড়তে চাইছে না। তারা তাকে দলে রাখতে দুটি বিকল্প ভাবছে।

প্রথমত, মেগা নিলামে চেন্নাই আবারও মুস্তাফিজকে কিনতে পারে। দ্বিতীয়ত, অন্য কোনো দল তাকে কিনে নিলেও, চেন্নাই "রাইট টু ম্যাচ" কার্ড ব্যবহার করে তাকে আবার দলে ফিরিয়ে আনতে পারে।

সূত্রের বরাতে জানা গেছে, চেন্নাই সুপার কিংস পাথিরানার সঙ্গে শক্তিশালী একটি জুটি গড়তে মুস্তাফিজকে দলে রাখতে চায় এবং তার মূল্য ৪ থেকে ১১ কোটির মধ্যে উঠতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...