| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিলামের আগেই ১১ কোটিতে মুস্তাফিজকে দলে নিলো চেন্নাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৫ ০৭:৩৫:৩০
আইপিএল নিলামের আগেই ১১ কোটিতে মুস্তাফিজকে দলে নিলো চেন্নাই

আইপিএলের মেগা নিলাম শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। এর আগেই দলগুলো রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করতে শুরু করেছে, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশি ভক্তদের মধ্যে একটি প্রশ্ন এখন সবচেয়ে বেশি আলোচিত—মুস্তাফিজুর রহমানকে কি চেন্নাই সুপার কিংস রিটেন করবে?

কাগজে-কলমে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে রিটেন না করার সম্ভাবনাই বেশি। আইপিএলের নতুন নিয়ম অনুসারে, মেগা নিলামের আগে প্রতিটি দল সর্বাধিক ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, যার মধ্যে ৫ জন হতে হবে জাতীয় দলের খেলোয়াড়। এই খেলোয়াড়দের জন্য নির্ধারিত মূল্যের মধ্যে প্রথম তিনজনের জন্য দিতে হবে ১৮ কোটি টাকা এবং পরের দুজনের জন্য ১১ কোটি টাকা।

এই কারণে চেন্নাই মুস্তাফিজকে রিটেন করতে চাইলে ১১ কোটি টাকা খরচ করতে হবে। যদিও এত বড় অঙ্কের কারণে মুস্তাফিজকে রিটেন করা কঠিন হতে পারে, তবে চেন্নাই সুপার কিংস তাকে ছাড়তেও চায় না। তারা মুস্তাফিজকে দলে রাখতে দুটি বিকল্প উপায় দেখছে।

প্রথমত, মেগা নিলামে চেন্নাই আবারও মুস্তাফিজকে কিনতে পারে। দ্বিতীয়ত, যদি অন্য কোনো দল তাকে কিনে নেয়, তবে চেন্নাই "রাইট টু ম্যাচ" কার্ড ব্যবহার করে তাকে পুনরায় দলে ফিরিয়ে নিতে পারে।

সূত্রমতে, চেন্নাই সুপার কিংস পাথিরানার সঙ্গে একটি শক্তিশালী জুটি গঠনের জন্য যেকোনো মূল্যে মুস্তাফিজকে দলে রাখতে চায়, এবং তার মূল্য ৪ থেকে ১১ কোটির মধ্যে উঠতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...