| ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সকাল ১০ টা বা বিকাল ৫ টা নয়, নতুন সময়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ : দেখে নিন বাংলাদেশের চমক ভরা একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৪ ১৫:১১:১৪
সকাল ১০ টা বা বিকাল ৫ টা নয়, নতুন সময়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ : দেখে নিন বাংলাদেশের চমক ভরা একাদশ

টেস্ট সিরিজে ভারতের কাছে হেরে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অতীত পারফরম্যান্স ভালো না হলেও, এই সিরিজে ভারতের বিপক্ষে জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।

প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। তবে পারভেজ হোসেন ইমনও চমক হয়ে ওপেনিংয়ে জায়গা পেতে পারেন। ওয়ান ডাউনে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন। মিডল অর্ডারে চার নম্বরে থাকবেন তাওহিদ হৃদয় এবং পাঁচ নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

ফিনিশার হিসেবে ৬ নম্বরে থাকবেন জাকের আলী অনিক, যিনি শেষের দিকে দ্রুত রান তুলতে দলের দায়িত্ব পালন করবেন। ৭ নম্বরে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ থাকবেন, যিনি ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এই ত্রয়ীর ওপর নির্ভর করে বাংলাদেশ পেস আক্রমণ সামলাবে। স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের সঙ্গে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন থাকবেন, যিনি দলের স্পিন আক্রমণের দায়িত্ব পালন করবেন।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচগুলো সকাল ১০টায় শুরু হয়েছিল।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানগুলোর একটি ব্যালন ডি’অর। ২০২৬ সালের এই পুরস্কার ঘিরে আলোচনায় উঠে এসেছে ...

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ...