| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে সাকিব অবসর নিতে পারবেন কি না সরাসরি জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডা: মুহাম্মদ ইউনূস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৩ ১৫:৪৮:০০
দেশের মাটিতে সাকিব অবসর নিতে পারবেন কি না সরাসরি জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডা: মুহাম্মদ ইউনূস

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কয়েকদিন আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা দেন, যেখানে তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানান। তবে সাকিব ইচ্ছা প্রকাশ করেছেন যে, তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে হতে যাওয়া সিরিজে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান, যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা ও দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সাকিবের ভক্তরা এখন সরকারের দিকে তাকিয়ে রয়েছে, তারা সাকিবের অবসর নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়।

ডা. মুহাম্মদ ইউনূস, দেশের প্রধান উপদেষ্টা, এ প্রসঙ্গে বলেন যে, সাকিবের রাজনৈতিক সিদ্ধান্ত হয়তো ভুল হতে পারে, তবে এর জন্য তাকে এমন শাস্তি দেওয়া উচিত নয় যা দেশের ক্ষতি করবে। তিনি আরও বলেন, "আমরা একটি রত্ন হারাতে যাচ্ছি। আমাদের এই রত্নকে আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধিমত্তা দিয়ে কাজে লাগাতে হবে।"

ডা. ইউনূস আরও যোগ করেন, "সাকিব আল হাসান বাংলাদেশের গর্ব। তিনি বিশ্ব মঞ্চে আমাদের দেশকে সম্মানিত করেছেন। যদিও ব্যক্তিগতভাবে আমি সাকিবের কিছু সিদ্ধান্তের সঙ্গে একমত নই, তবুও ক্রিকেটে তার অবদানকে অস্বীকার করা যায় না। তিনি মানুষ, ভুল করতে পারেন। কিন্তু আমরা কেন আমাদের এই মূল্যবান সম্পদকে সঠিকভাবে কাজে লাগাবো না? রাজনীতিতে আসা তার একটি ভুল সিদ্ধান্ত হতে পারে, তবে এ জন্য এত বড় শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। এতে আসল ক্ষতিটা কার হচ্ছে?"

তিনি আরও স্পষ্ট করেন যে, বাংলাদেশ সরকার সাকিবের মামলাগুলোর বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং কোনো অন্যায়ভাবে তাকে হেনস্তা করা হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...