| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, বেড়িয়ে এলো কোটি টাকার রহস্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০২ ২২:২৩:৩০
সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, বেড়িয়ে এলো কোটি টাকার রহস্য

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। সংশ্লিষ্ট একজন উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলবের এই নির্দেশ মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রযোজ্য হবে। চিঠিতে সাকিব ও শিশিরের নাম, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের তথ্য উল্লেখ করা হয়েছে।

এছাড়া, বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, তলব করা ব্যক্তিদের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য এবং দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী, চিঠির তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

প্রসঙ্গত, শেয়ার বাজারে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ২৪ সেপ্টেম্বর ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সাকিবের পাশাপাশি অন্য অভিযুক্তদের মধ্যে আবুল খায়ের হিরুকে ২৫ লাখ, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে মোট ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানার বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, সাকিব আল হাসান সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...