টস হারলো বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশের দুই পরিবর্তন একাদশ
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। কানপুরে ভেজা আউটফিল্ডের কারণে টসে দেরি হয় এক ঘণ্টা। টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। নাহিদ রানা ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলাম এবং পেসার খালেদ আহমেদকে। তিন স্পিনার ও দুই পেসারের সমন্বয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ, স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে।
ভারত নিজেদের আগের ম্যাচের উইনিং কম্বিনেশন বজায় রেখেছে, ফলে রোহিত শর্মার দল কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে।
বাংলাদেশের একাদশ:
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
