| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

৩ চমক নিয়ে ভারতের বিপক্ষে শেষ টেস্টের একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৭ ০৮:২৭:৪৯
৩ চমক নিয়ে ভারতের বিপক্ষে শেষ টেস্টের একাদশ ঘোষণা

ভারতের চেন্নাইয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে জয়খরা চলছিল, যা চেন্নাইয়ে আরও দীর্ঘায়িত হয়েছে। ভারত-বাংলাদেশের ১৪টি মুখোমুখি টেস্টের মধ্যে ভারত জিতেছে ১২টি, বাকি দুটি ড্র হয়েছে। এই খরা কাটাতে আগামীকাল (শুক্রবার) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। কানপুরের কালো মাটির পিচে খেলার সম্ভাবনা প্রবল। পিচের এই বৈশিষ্ট্য অনুযায়ী, প্রথম দিন সকালের সেশনে পেসাররা কিছুটা সহায়তা পেতে পারেন, তবে খেলার পরবর্তী অংশে পিচ ক্রমশ স্পিনারদের পক্ষে হয়ে উঠবে। এই কারণেই দুই দলই বাড়তি স্পিনার খেলানোর চিন্তা করতে পারে। ফলে বাংলাদেশের একাদশে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, দ্বিতীয় টেস্টের জন্য একাদশে পরিবর্তন আনার চূড়ান্ত সিদ্ধান্ত পিচ দেখে নেওয়া হবে। কালো মাটির পিচ হলে পেসার কমিয়ে বাড়তি স্পিনার নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে নাহিদ রানার পরিবর্তে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে একাদশে দেখা যেতে পারে, যিনি এখনও ভারতের বিপক্ষে এই সিরিজে খেলার সুযোগ পাননি।

ভারতীয় দলেও কিছু পরিবর্তনের আভাস রয়েছে। চেন্নাই টেস্টে খেলা আকাশ দ্বীপের পরিবর্তে কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হতে পারে। তবে, একই ঘরানার স্পিনার রবীন্দ্র জাদেজার উপস্থিতিতে কুলদীপ যাদব এগিয়ে থাকবেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসকিন আহমেদ।

এই টেস্ট ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা করছে বাংলাদেশ, যদিও তাদের সাম্প্রতিক ফর্ম ও ভারতের শক্তিশালী দল নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...