| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে মুগ্ধ হলো ক্রিকেট বিশ্ব, ১২০ বলে ২৩৬ রান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৫ ১৭:১৮:০১
সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে মুগ্ধ হলো ক্রিকেট বিশ্ব, ১২০ বলে ২৩৬ রান

টিম ম্যানেজমেন্ট সাইফউদ্দিনের ওপর বিশ্বাস রাখতে পারেনি, যার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ পাননি তিনি। তবে বর্তমানে সাইফউদ্দিন ছোট লিগের ক্রিকেটে ব্যস্ত। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তিনি নেন ৪ উইকেট এবং ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন।

জাতীয় দলের বাইরে অনেকদিন থাকা সাইফউদ্দিন শেষবার বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেয়েছিলেন। কিছু ভালো পারফরম্যান্সের পরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি।

আজ আটলান্টায় ফোর্ট লডারডেল সিংহরা আটলান্টা ফায়ারের মুখোমুখি হয়। ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে আটলান্টা ৪ উইকেট হারিয়ে করে ২৩৬ রান। দলের পক্ষে স্টিভেন টেলর করেন সেঞ্চুরি, মাত্র ৬১ বলে ১১২ রান। হ্যাঙ্কেন ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬৬ রান করেন। দুর্দান্ত ফিনিশিং করেন সাইফউদ্দিন, ১৮ বলে ৩২ রান করে ২টি চার ও ৩টি ছক্কার মাধ্যমে তার পাওয়ার হিটিং দক্ষতা দেখান।

আটলান্টার ২৩৬ রানের জবাবে, লডারডেল প্রথম বলেই ক্যারিবিয়ান গ্রেট শিবনারায়ণ চন্দরপলের ছেলে টায়গানারিন চন্দরপলকে হারায়। তাকে প্রথম বলেই ফেরত পাঠান সাইফউদ্দিন।

এরপর লডারডেল দলের কিছু প্রতিরোধ আসে ইশাইয়া রাজা, ডিনো চিননাম, ও কেভিন স্টাউটের ব্যাট থেকে। তবে সেগুলোও জয়ের জন্য যথেষ্ট ছিল না। সাইফউদ্দিন ক্লিনটন পেস্তানোর উইকেটও নেন। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি, যার মধ্যে ছিল একটি মেডেন ওভার।

লডারডেলের সর্বোচ্চ ৫৮ রান আসে কেভিন স্টাউটের ব্যাট থেকে, যিনি ৪০ বলে ২ চার ও ৫ ছক্কা হাঁকান। দিন শেষে লডারডেল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানে থামে এবং ৭৪ রানের বড় পরাজয় বরণ করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...