| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশাল বড় অপরাধে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৬:৪৭:২৬
বিশাল বড় অপরাধে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিব আল হাসানের সময়টা একদম ভালো যাচ্ছে না। চোখের সমস্যার পর, আঙুলে আঘাত ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। এসবের প্রভাব পড়ছে তার ক্রিকেট পারফরম্যান্সে, আর মাঠের বাইরেও তীব্র সমালোচনার মুখে পড়ছেন এই টাইগার অলরাউন্ডার।

আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯২৩তম কমিশন সভায় তার বিরুদ্ধে একটি গুরুতর সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে কারসাজির দায়ে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনা সাকিবকে নতুন করে বিপদের মধ্যে ফেলে দিয়েছে।

শেয়ারবাজার কারসাজিতে সাকিব ছাড়াও আরও কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ টাকা, মনার্ক মার্টকে ১ লাখ টাকা, আবুল কালাম মাতাবরকে ১০ লাখ টাকা এবং লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোট ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির দায়ে।

সাকিবের ক্যারিয়ারে এর আগেও বিতর্ক ও সমালোচনার কমতি ছিল না। তবে এতদিন তাকে কোনো ফৌজদারি মামলায় আদালতে দাঁড়াতে হয়নি। এবার তা ভেঙে গেছে, কারণ সাম্প্রতিক সময়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও তারকা ক্রিকেটারের নাম উঠে এসেছে গার্মেন্টস কর্মী হত্যার মামলায়।

এই মামলায় আসামি হওয়ার ফলে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে তিনি ভারতের মাটিতে বাংলাদেশ দলের সঙ্গে আছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...